উত্তরদিনাজপুর

জমির ন্যায্য মূল্যে না পাওয়ায় বাইপাস প্রকল্পের সড়ক নির্মানের কাজ আটকে দিল জমিদাতারা

মেলেনি জমির ন্যায্য টাকা, তাই ফের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বাইপাস প্রকল্পের সড়ক নির্মানের কাজ আটকে দিল জমিদাতারা। ইসলানপুরের বাইপাস প্রকল্পের ঠিকাদার সংস্থা কাজ ছেড়ে চলে যেতে চাইলে গত শুক্রবার উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের তড়িঘড়ি উচ্চ পর্যায়ের ডাকা বৈঠকে গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এদিন ইসলামপুর মহকুমা প্রশাসন শিয়ালতোড় এলাকায় বাইপাস সড়ক নির্মানের কাজ শুরু করে। কিন্তু জমির ন্যায্য মূল্যের ছয়গুন দাম সহ ল্যান্ড লুজার সার্টিফিকেট ও পরিবারের একজনের চাকরির দাবীতে জমিদাতারা এদিন বাইপাস সড়ক নির্মানের কাজ আটকে দেয়। জমিদাতাদের দাবী, তাদের এই দাবী গুলি পূরন না হওয়া পর্যন্ত বাইপাস প্রকল্পের কাজ তারা করতে দেবে না। বাইপাস প্রকল্পে জমিদাতারা জমি দিতে রাজি আছে কিন্তু ন্যায্য মূল্যের বিনিময়ে। যদিও মহকুমা প্রশাসনের আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত থাকলেও এবিষয়ে কিছুই বলতে চাননি। সব মিলিয়ে বাইপাস প্রকল্পে রীতিমতো খারাপ অবস্থায় জেলা প্রশাসন।